আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রম শুরু করতে যাচ্ছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ জানুয়ারি তিনি সিলেটে হযরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারণা কার্যক্রমে অংশ নেবেন।শনিবার বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবেই সিলেট থেকে কর্মসূচি শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।বিএনপি সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ সংসদীয় আসন থেকেও প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঢাকা-১৭ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এ এলাকার অন্তর্ভুক্ত রয়েছে গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একটি অংশ।নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর থেকেই প্রার্থীরা আচরণবিধি অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালাতে পারবেন। ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি রাত থেকে সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ করতে হবে বলেও জানানো হয়েছে। Post navigation ইসলামি আদর্শের আলোকে রাজনীতি করবে বিএনপি: ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জুলাইয়ের হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনাসহ ১১৫ জনের অব্যাহতির প্রস্তাব, পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদন