ইসলামি মূল্যবোধ ও নৈতিক আদর্শকে ভিত্তি করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজনীতি পরিচালনা করবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর গেন্ডারিয়া থানার পাশের মিল ব্যারাকে আল ইশতেহার ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ইশরাক হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ সংযোজনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় ইসলামি মূল্যবোধের ভিত্তি স্থাপন করেছিলেন। সেই আদর্শকে ধারণ করেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি ধারাবাহিকভাবে রাজনীতি করে যাচ্ছে।তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর আদর্শ, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে ধারণ করেই বিএনপি আগামী দিনে দেশ পরিচালনার রাজনীতিতে এগিয়ে যাবে।অনুষ্ঠানে সম্প্রতি নিহত শহীদ শরীফ ওসমান বিন হাদির কথা স্মরণ করে ইশরাক হোসেন বলেন, শরীফ ওসমান বিন হাদি ছিলেন একজন সাহসী, নীতিবান ও দেশপ্রেমিক যুবক। তার আত্মত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে একটি ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তি দেশ শাসন করেছে, যারা বাংলাদেশকে একটি পরাধীন রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালিয়েছে। তবে জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ সেই শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশের সম্ভাবনা তৈরি করেছে।এলাকার উন্নয়ন প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, গেন্ডারিয়াসহ ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকার সমস্যা ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে এসব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।শেষে তিনি শহীদ শরীফ ওসমান বিন হাদির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন তার দেশপ্রেম, আত্মত্যাগ ও আদর্শ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। Post navigation অসুস্থ আফতাবের আরোগ্য কামনায় হাসপাতালে শাহেদ আহমদ রাসেল সিলেট থেকে নির্বাচনী মাঠে নামছেন তারেক রহমান