অসুস্থ আফতাবের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে উপস্থিত হন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সিনিয়র সদস্য ও বিশিষ্ট শিল্পপতি জনাব শাহেদ আহমদ রাসেল।এ সময় তিনি অসুস্থ আফতাবের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। পাশাপাশি তিনি আফতাবের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং এই কঠিন সময়ে ধৈর্য ও সাহস রাখার আহ্বান জানান।শাহেদ আহমদ রাসেল বলেন, অসুস্থতা মানুষের জীবনে এক কঠিন পরীক্ষা হলেও এটি আল্লাহ তায়ালার পক্ষ থেকে এক বিশেষ রহমত। প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যথা ও দীর্ঘশ্বাসের মাধ্যমে যদি গুনাহ মাফ হয়, তবে এ কষ্টও এক প্রকার নেয়ামত।তিনি আরও বলেন, আফতাব যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন—এই কামনায় সবাইকে দোয়া করার অনুরোধ জানান।এ সময় উপস্থিত অন্যান্যরা আফতাবের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *