রাজনীতিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যকার দূরত্ব কমাতে প্রযুক্তিনির্ভর এক নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করতে চালু করা হয়েছে একটি বিশেষ ওয়েবসাইট।বুধবার (৭ জানুয়ারি) এই অনলাইন প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তাঁর বড় মেয়ে শামারুহ মির্জা। এই ওয়েবসাইটের মাধ্যমে ঠাকুরগাঁও–এর বাসিন্দারা নিজেদের অভাব-অভিযোগ, সমস্যা কিংবা মতামত সরাসরি মির্জা ফখরুলের কাছে তুলে ধরতে পারবেন।উদ্যোক্তারা জানান, ব্যস্ত রাজনৈতিক বাস্তবতায় তৃণমূলের মানুষের কথা অনেক সময় সরাসরি নেতার কাছে পৌঁছায় না। সেই সীমাবদ্ধতা কাটাতেই এই ডিজিটাল যোগাযোগ মাধ্যম। একই সঙ্গে ওয়েবসাইটে মির্জা ফখরুলের রাজনৈতিক দর্শন, জীবনপথ ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়গুলোও তুলে ধরা হয়েছে।উন্নয়নের সাত অঙ্গীকারএই প্ল্যাটফর্মে ঠাকুরগাঁওকে ঘিরে সাতটি অগ্রাধিকারমূলক লক্ষ্য তুলে ধরা হয়েছে। এর মধ্যে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন, আধুনিক কৃষি ব্যবস্থাপনা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং সামাজিক ঐক্য জোরদারের বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। উদ্যোক্তাদের ভাষ্য অনুযায়ী, বেকার যুবসমাজের জন্য টেকসই কাজের সুযোগ সৃষ্টি এই পরিকল্পনার অন্যতম কেন্দ্রবিন্দু।উদ্বোধনী বক্তব্যে শামারুহ মির্জা বলেন, এই উদ্যোগ কোনো সাময়িক রাজনৈতিক প্রয়োজনে সীমাবদ্ধ নয়; বরং দীর্ঘমেয়াদে ঠাকুরগাঁওয়ের মানুষের সঙ্গে একটি কার্যকর যোগাযোগ সেতুবন্ধন তৈরি করাই এর মূল উদ্দেশ্য।অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *